Web Analytics

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ আলেম-ওলামাদের অন্যের রাজনৈতিক খেলার গুটি না হয়ে নিজস্ব রাজনৈতিক কৌশল গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। শুক্রবার রাতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স আয়োজিত গবেষণামূলক সংকলন ‘উত্তরাধিকার’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, অতীতে ভোটের সময় স্বার্থান্বেষী রাজনৈতিক গোষ্ঠীগুলো টুপি-পাঞ্জাবি পরে বিভিন্ন মাদরাসায় গিয়ে আলেম হওয়ার ভান করত। নির্বাচন শেষে তারা আলেম সমাজকে প্রান্তিক ও অনগ্রসর হিসেবে উপস্থাপন করত বলেও তিনি অভিযোগ করেন। তাঁর মতে, আলেমদের সুনির্দিষ্ট নীতি ও নিজেদের শক্তির ওপর দাঁড়িয়ে চালক বা খেলোয়াড়ের ভূমিকা নিতে হবে।

বিগত সরকারের সময়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ২০০৯ সালের পর থেকে আলেমরা রাষ্ট্রীয় অবমূল্যায়ন ও নানা অত্যাচারের শিকার হয়েছেন। ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে নিহত প্রত্যেক শহীদের পরিবারের বক্তব্য নিয়ে আগেই প্রাতিষ্ঠানিক ও আন্তর্জাতিক মানের নথি হওয়া উচিত ছিল বলে তিনি মন্তব্য করেন। জুলাই অভ্যুত্থানের পর আলেম সমাজ মন্দির ও উপাসনালয় পাহারা দিয়ে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রচারিত অপপ্রচার মিথ্যা প্রমাণ করেছে বলেও তিনি বলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।