Web Analytics

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে খুলনা হয়ে কুষ্টিয়ামুখী ঘোষিত লংমার্চ সফল করতে যুব ও ছাত্রসমাজসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। শুক্রবার বিকেলে রাজধানীর তোপখানা রোডে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ যুবমিশন ও বাংলাদেশ ছাত্রমিশনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

ডা. ইরান বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি গুরুত্বপূর্ণ। জনগণের প্রত্যাশা উপেক্ষা করে রাষ্ট্র পরিচালনার সুযোগ নেই উল্লেখ করে তিনি গণরায়ের প্রতি সম্মান দেখিয়ে তা বাস্তবায়নে সরকারের কার্যকর উদ্যোগ দাবি করেন।

তিনি তেল, গ্যাস, জ্বালানি ও বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জনদুর্ভোগ লাঘবে পদক্ষেপ নেওয়ারও দাবি জানান। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দলীয়করণ বন্ধ এবং দখলবাজি, চাঁদাবাজি, দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চান তিনি। যুবমিশনের আহ্বায়ক সালমান খান বাদশার সভাপতিত্বে সভায় যুবমিশন ও ছাত্রমিশনের বিভিন্ন নেতা বক্তব্য দেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।