Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আলোচনা ব্যর্থ হলে এবং হরমুজ প্রণালি বন্ধ থাকলে ইরানকে ‘কঠিন আঘাত’ করা হবে। ৫ আগস্ট ২০২৬ প্রকাশিত ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ হুঁশিয়ারি দেন। ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনা এবং প্রণালির পরিস্থিতির মধ্যেই তাঁর এই মন্তব্য আসে।

ট্রাম্প বলেন, ইরান কখনো পারমাণবিক অস্ত্র পাবে না এবং বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হবে। তাঁর ভাষ্য, হরমুজ প্রণালি খুব শিগগির খুলে দেওয়া হবে; তা না হলে কঠিন আঘাতের পর প্রণালিটি খুলে যাবে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের পদক্ষেপ না থাকলে ইরান আলোচনায় আসত না।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হামলা চালানোর প্রস্তুতি নিয়েছিল, কিন্তু তখন ইরান আলোচনার অনুরোধ জানায়। তিনি আলোচনায় সম্মত হওয়ার কথা জানান। ট্রাম্প আরও বলেন, ইরান আবার আলোচনা থেকে সরে গেলে তাদের খুব কঠিনভাবে আঘাত করা হবে। তাঁর মতে, ইরান বিষয়টি জানে ও বুঝতে পারছে; তবে তিনি আশা করেন, বড় আঘাতটি ব্যবহার করতে হবে না।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।