Web Analytics

আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)-এর প্রধান ফাতিহ বিরোল জানিয়েছেন, ইরান যুদ্ধ ও পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উৎপাদন স্বাভাবিক অবস্থায় ফিরতে প্রায় দুই বছর সময় লাগতে পারে। সুইজারল্যান্ডের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, উৎপাদন পুনরুদ্ধারে কিছু দেশের তুলনায় অন্যদের বেশি সময় লাগবে।

বিরোল উদাহরণ হিসেবে উল্লেখ করেন, সৌদি আরবের তুলনায় ইরাকে জ্বালানি উৎপাদন স্বাভাবিক হতে অনেক বেশি সময় লাগবে। তিনি আরও বলেন, সামগ্রিকভাবে যুদ্ধ-পূর্ববর্তী পর্যায়ে ফিরতে প্রায় দুই বছর সময় প্রয়োজন হবে।

আইইএ প্রধানের এই মন্তব্য মধ্যপ্রাচ্যের জ্বালানি খাতে যুদ্ধের প্রভাব ও পুনরুদ্ধারের জটিলতা স্পষ্ট করে তুলেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।