Web Analytics

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য সর্বমিত্র চাকমার বিরুদ্ধে মানহানিকর বক্তব্য ও অপপ্রচার চালানোর অভিযোগে আইনি নোটিশ পাঠানো হয়েছে। জাতীয় ছাত্রশক্তির ঢাবি শাখার সহসভাপতি নুরুল গনি সগীরের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নাজমুস শাকিব এই নোটিশ পাঠান। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

নুরুল গনি সগীর জানান, ২৪ জানুয়ারি ক্যাম্পাসে অবৈধ দোকান নিয়ে করা একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ তোলা হয়। তিনি ২৫ জানুয়ারি সংবাদ সম্মেলন করে অভিযোগকারীর প্রতি ১২ ঘণ্টার সময়সীমা নির্ধারণ করেছিলেন প্রমাণ উপস্থাপনের জন্য, কিন্তু নির্ধারিত সময়ে কোনো প্রমাণ দেওয়া হয়নি। ফলে তিনি বিষয়টি আইনি পথে মোকাবেলার সিদ্ধান্ত নেন।

নোটিশে বলা হয়েছে, সর্বমিত্র চাকমা সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করে নুরুল গনি সগীরের ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন। তাকে ১০ ঘণ্টার মধ্যে অভিযোগ প্রত্যাহার, পোস্ট অপসারণ ও নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আহ্বান জানানো হয়েছে, অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।