Web Analytics

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এলপিজি অপারেটরদের স্বাভাবিক সরবরাহ বজায় রাখার আহ্বান জানিয়েছেন। ধর্মঘটের মাধ্যমে এই অত্যাবশ্যকীয় পণ্যের সরবরাহ ব্যাহত হলে ১৯৫৬ সালের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন। বুধবার দুপুরে সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সভাকক্ষে অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সংকট চলছে। এমন অবস্থায় এলপিজি নিয়ে ধর্মঘটের মতো কর্মসূচির বদলে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। তিনি বলেন, সরবরাহ স্বাভাবিক রাখা জরুরি এবং এ ক্ষেত্রে অপারেটরদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বৈঠকে এলপিজির সরবরাহ স্থিতিশীল রাখা এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তির বিষয় আলোচনা হয়। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সরবরাহ স্থিতিশীল রাখার বিষয়টি গুরুত্ব পেয়েছে এবং বাণিজ্যিক বিরোধ আলোচনার মাধ্যমে মেটাতে হবে। সরবরাহ নিয়ন্ত্রণ করে জনগণকে জিম্মি করার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।