Web Analytics

মৌরিতানিয়ার কূটনীতিক ইসমাইল উলদ শেখ আহমেদ ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) নতুন মহাসচিব নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার সংস্থাটির ৫৭ সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীরা তাঁকে নির্বাচিত করেন। আগামী নভেম্বরে তিনি দায়িত্ব নেবেন, যখন ২০২১ সালের নভেম্বরে দায়িত্ব নেওয়া চাদের বর্তমান মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহার মেয়াদ শেষ হবে।

নতুন মহাসচিব হিসেবে আহমেদ ফিলিস্তিন ইস্যুকে ওআইসির অগ্রাধিকারের শীর্ষে রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, রাজনৈতিক, মানবিক ও সাংস্কৃতিক—এই তিন দিক থেকেই বিষয়টি সংস্থার আলোচনার প্রধান বিষয় থাকবে। তিনি ইসলামবিদ্বেষ মোকাবিলার উদ্যোগ জোরদার, মুসলমানদের বিরুদ্ধে ঘৃণাসূচক বক্তব্য প্রতিরোধ, সংলাপ ও পারস্পরিক সম্মান সুদৃঢ় করার অঙ্গীকারও করেছেন।

আফ্রিকান ইউনিয়ন চলতি বছরের ফেব্রুয়ারিতে ২০২৭ থেকে ২০৩২ মেয়াদের জন্য তাঁর প্রার্থিতায় আনুষ্ঠানিক সমর্থন দেয়। ৬৬ বছর বয়সি আহমেদের আন্তর্জাতিক কূটনীতির অভিজ্ঞতা তিন দশকের বেশি। তিনি ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত মৌরিতানিয়ার পররাষ্ট্রমন্ত্রী এবং ২০১৫ থেকে ২০১৮ পর্যন্ত ইয়েমেনে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত ছিলেন। ওআইসির সনদ অনুযায়ী, মহাসচিবের মেয়াদ পাঁচ বছর এবং তা একবার নবায়নযোগ্য।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।