Web Analytics

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক কৃষকদল নেতা থানার ভেতরে পুলিশের হাতে মারধরের শিকার হয়ে কানের পর্দা ফেটে যাওয়ার অভিযোগ করেছেন। সোমবার রাতে ভাঙ্গা থানায় এ ঘটনা ঘটে। আহত কৃষকদল নেতা ফারদিন হাসান উজ্জ্বল বর্তমানে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তিনি জানান, আটক এক পরিচিত ব্যক্তির জন্য ওষুধ ও খাবার দিতে থানায় গেলে এসআই কবির হোসেন তাকে মারধর করেন।

কৃষকদলের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বলেন, নিজের পরিচয় দেওয়ার পরও এসআই কবির ক্ষিপ্ত হয়ে উজ্জ্বলকে কিল, ঘুষি ও থাপ্পড় মারেন এবং থানার বাইরে বের করে দেন। এ ঘটনায় কৃষকদলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। মঙ্গলবার দুপুরে ভাঙ্গা ঈদগাহ মাদরাসা মাঠে প্রতিবাদ সভা করে তারা ঘটনার তদন্ত ও এসআই কবির হোসেনের প্রত্যাহারের দাবি জানান।

এসআই কবির হোসেন ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝি বলে উল্লেখ করেন এবং জানান, বিষয়টির তাৎক্ষণিক সমাধান হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।