Web Analytics

ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার জানিয়েছে, মাস্কাট উপকূল থেকে প্রায় ৫২ নটিক্যাল মাইল দূরে একটি তেলের ট্যাংকারে বিস্ফোরক বোঝাই নৌকা দিয়ে হামলা চালানো হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হামলার ফলে ইঞ্জিন রুমে আগুন ধরে যায় এবং বিস্ফোরণ ঘটে। এতে একজন ক্রু সদস্য নিহত হন এবং বাকি ২১ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

ওমানের রয়্যাল নেভির একটি জাহাজ ট্যাংকারটির অবস্থা পর্যবেক্ষণ করছে। ওই জলসীমা দিয়ে চলাচলকারী অন্যান্য জাহাজের জন্য সতর্কতা জারি করা হয়েছে যাতে তারা অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে।

হামলাটি কারা চালিয়েছে বা ট্যাংকারটির ক্ষতির পরিমাণ কত, সে সম্পর্কে প্রতিবেদনে কোনো তথ্য দেওয়া হয়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।