Web Analytics

দিনাজপুরের খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের কালিরবাজার ঘাট এলাকায় বুধবার সকালে আত্রাই নদীতে গোসল করতে নেমে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ঢাকার মিরপুর-১১ এলাকার মৃত সিরাজ উদ্দিনের ছেলে মান্না ইসলাম (৪৫) ও সাদ্দাম হোসেন (৩২)। সকাল ১১টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে জোয়ার এলাকার একটি লিচু বাগান থেকে ফেরার পথে তারা নদীতে গোসল করতে নামলে এ দুর্ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সাদ্দাম হোসেন সম্প্রতি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার চাম্পাতলী গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন। গোসলের সময় মান্না ইসলামের দুই ছেলে নিরাপদে তীরে উঠতে পারলেও দুই ভাই নদীর গভীর পানিতে তলিয়ে যান। স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। খানসামা ফায়ার সার্ভিস দুপুর ২টা ১৫ মিনিটে মান্না ইসলামের লাশ উদ্ধার করে, পরে রংপুর থেকে আসা ডুবুরি দল বিকেল ৩টা ৩৫ মিনিটে সাদ্দাম হোসেনের লাশ উদ্ধার করে।

স্থানীয়দের দাবি, ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণে নদীর তলদেশে গভীর গর্ত তৈরি হয়েছে, যা দুর্ঘটনার কারণ হতে পারে। পুলিশ জানিয়েছে, লাশ উদ্ধার করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।