Web Analytics

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল শুক্রবার (২৪ এপ্রিল) নেত্রকোনার কলমাকান্দা উপজেলার উত্তর লেংগুরা বেলতলী হাজংপাড়া দুর্গামন্দির প্রাঙ্গণে হাজং সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় হাজং ভাষা সংরক্ষণের বিশেষ উদ্যোগের ঘোষণা দেন। প্রাথমিকভাবে রংছাতি, লেংগুরা ও খারনৈ ইউনিয়নের তিনটি বড় মন্দিরে শিক্ষক বা শিক্ষিকা নিয়োগ দেওয়া হবে, যাতে শিশুদের হাজং ভাষা শেখানো যায়।

কায়সার কামাল বলেন, অনেক ভাষা সময়ের সঙ্গে হারিয়ে যাচ্ছে, তাই এখনই উদ্যোগ না নিলে হাজং ভাষাও বিলুপ্তির ঝুঁকিতে পড়বে। তিনি গণেশ্বরী নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করে জানান, নদীভাঙন রোধে সিসি ব্লক বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে এবং দ্রুত ঝুঁকিপূর্ণ স্থানগুলো মেরামতের কাজ শুরু হবে। প্রকৌশলীদের তত্ত্বাবধানে হাজং সম্প্রদায়ের মানুষদের দিয়েই এই কাজ করানো হবে, যাতে স্থানীয়দের দায়বদ্ধতা বাড়ে।

তিনি আরও বলেন, গারো, হাজং, হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান—সব সম্প্রদায়ের মানুষের জন্য সমানভাবে কাজ করা হচ্ছে, কোনো ভেদাভেদ থাকবে না।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।