Web Analytics

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসন্ন জাতীয় ক্রিকেট লিগের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে। লাল বলের এই টুর্নামেন্ট আগামী ৩ অক্টোবর শুরু হবে। এবারের আসরে অংশ নেবে আটটি বিভাগীয় দল—সিলেট, ময়মনসিংহ, ঢাকা, রংপুর, খুলনা, চট্টগ্রাম, রাজশাহী ও বরিশাল।

রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে দলগুলো একে অপরের মুখোমুখি হবে এবং সাত রাউন্ডের প্রতিযোগিতা শেষ হবে ১৭ নভেম্বর। সূচি অনুযায়ী, দলগুলো ১ অক্টোবর নিজ নিজ ভেন্যুর নির্ধারিত হোটেলে রিপোর্ট করবে। ক্রিকেটাররা ২ অক্টোবর ম্যাচপূর্ব আনুষ্ঠানিক অনুশীলনে অংশ নেবেন, এরপর ৩ অক্টোবর মাঠে গড়াবে প্রথম রাউন্ডের খেলা।

প্রথম রাউন্ড ৩ থেকে ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। পরের রাউন্ডগুলো ১০–১৩, ১৭–২০ ও ২৪–২৭ অক্টোবর; ৩১ অক্টোবর–৩ নভেম্বর; ৭–১০ নভেম্বর এবং ১৪–১৭ নভেম্বর নির্ধারিত হয়েছে। প্রতিটি রাউন্ড শেষে বিশ্রাম, ভ্রমণ ও অনুশীলনের জন্য তিন দিন বিরতি রাখা হয়েছে। বিসিবির নতুন পারিশ্রমিক কাঠামোর উদ্যোগ অনুযায়ী, ২৮তম এনসিএল থেকে প্রথম শ্রেণির ক্রিকেটারদের ম্যাচপ্রতি সর্বোচ্চ ১ লাখ টাকা পাওয়ার সুযোগ তৈরি হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।