Web Analytics

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও আরও ৩৫ জনের বিরুদ্ধে প্রায় ২৫ কোটি টাকা আত্মসাতের মামলায় সাতজন অতিরিক্ত সাক্ষীর জেরা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মিজানুর রহমানের আদালতে আসামিপক্ষের আইনজীবীরা সাক্ষীদের জেরা করেন।

এর আগে ২১ এপ্রিল দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ১০ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মোকাররম হোসাইন জানান, বাদীসহ এখন পর্যন্ত মোট ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। আদালত পরবর্তী শুনানির তারিখ ২০ মে নির্ধারণ করেছেন।

দুদক গত ৭ জানুয়ারি জাবেদ, তার স্ত্রী রুকমীলা জামানসহ ৩৬ জনের বিরুদ্ধে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের প্রায় ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে অভিযোগপত্র দাখিল করে। আদালত অভিযোগপত্র গ্রহণ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আদালত সূত্রে জানা গেছে, জাবেদ বর্তমানে সপরিবারে লন্ডনে অবস্থান করছেন এবং পলাতক রয়েছেন। পলাতক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।