Web Analytics

বাংলাদেশ ব্যাংক রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনকে গ্লোবাল ইসলামী ব্যাংকে থাকা তার হিসাব থেকে ২০ লাখ টাকা উত্তোলনের বিশেষ অনুমতি দিয়েছে। ব্যাংক রেজল্যুশন স্কিমের আওতায় নির্ধারিত সীমার বাইরে এই অনুমতি দেওয়া হয়। গত মে মাসের শেষ দিকে রাষ্ট্রপতি চিকিৎসা ও পারিবারিক ব্যয়ের জন্য ৩০ লাখ টাকা উত্তোলনের আবেদন করেন এবং ১৬ জুন কেন্দ্রীয় ব্যাংক ২০ লাখ টাকা উত্তোলনের অনুমোদন দেয়।

ব্যাংক রেজল্যুশন স্কিম অনুযায়ী, একীভূত পাঁচটি ব্যাংকের আমানতকারীরা সাধারণভাবে সর্বোচ্চ দুই লাখ টাকা তুলতে পারেন এবং প্রতি তিন মাসে এক লাখ টাকা করে অতিরিক্ত উত্তোলনের সুযোগ পান। গুরুতর অসুস্থতার ক্ষেত্রে মাসে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগ থাকলেও অনেক আমানতকারী অভিযোগ করেছেন যে তারা এই বিশেষ সুবিধা পাচ্ছেন না।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, রাষ্ট্রপতির পদমর্যাদা ও চিকিৎসার প্রয়োজন বিবেচনায় এই অনুমতি দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এর আগেও জটিল রোগে আক্রান্ত কয়েকজন আমানতকারীকে বিশেষ অনুমতি দেওয়া হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।