Web Analytics

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনাকে জাতীয় ব্যথা ও জাতীয় লজ্জা হিসেবে উল্লেখ করেছেন। শনিবার শেরে বাংলা এ. কে. ফজলুল হক ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, রামিসাসহ এ ধরনের নৃশংস ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক। তিনি জানান, পুরো জাতি এ ঘটনায় শোকাহত ও ক্ষুব্ধ। জাতির পক্ষ থেকে প্রধানমন্ত্রী নিহত শিশুর পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেছেন। স্বপন বলেন, সরকার প্রচলিত আইনের আওতায় দ্রুততম সময়ে অপরাধীদের বিচারের মুখোমুখি করতে সব ব্যবস্থা গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার কারণে জনগণের মধ্যে ক্ষোভ ও সচেতনতা সৃষ্টি হয়েছে, যা সরকারের জন্য আরও কার্যকর আইন ও ব্যবস্থা গ্রহণে সহায়ক হবে, যাতে সমাজ থেকে এ ধরনের ঘৃণ্য অপরাধ নির্মূল করা যায়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।