Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিরোধী দল শুধু বিরোধিতার জন্যই বিরোধিতা করছে এবং এতে স্বৈরাচারের ফিরে আসার পথ উন্মুক্ত হতে পারে। সোমবার ঢাকার ঐতিহাসিক ওসমানী উদ্যানে নবনির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনের পর তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, দেশের জনগণ সরকার ও বিরোধী দল—উভয়কেই দায়িত্ব দিয়েছে।

তারেক রহমান বলেন, অনুষ্ঠানে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পাশাপাশি বিরোধী দলের নেতা ও গুরুত্বপূর্ণ প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল। বিরোধী দল অনুষ্ঠানে আসেনি বলে তিনি উল্লেখ করেন। তার ভাষ্য, তাদের সরকারের মঞ্চে বসার প্রয়োজন ছিল না, তবে জুলাইয়ের শহীদদের স্বজন ও সংশ্লিষ্ট মানুষের সঙ্গে তারা বসতে পারতেন। তিনি প্রশ্ন তোলেন, বিরোধী দল সত্যিকার অর্থে জুলাইকে ধারণ করে কি না।

প্রধানমন্ত্রী বলেন, যাঁদের জীবন উৎসর্গ, আহত হওয়া ও চোখ হারানোর কারণে বিরোধী নেতারা পরিচিতি পেয়েছেন, তাঁদের মাঝেও বিরোধী দলকে দেখা যায়নি। তিনি বলেন, বিএনপি জুলাইকে ধারণ করে। সরকার মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছে উল্লেখ করে তিনি দোষারোপ ও ব্লেমিংয়ের রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান এবং বলেন, সরকার ও বিরোধী দল উভয়ই জনগণের প্রতিনিধিত্ব করে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।