Web Analytics

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির ওপর হামলার প্রতিবাদে বুধবার বিকেল ৩টায় হবিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছেন দলটির মুখ্য সংগঠক সারজিস আলম। মঙ্গলবার দিবাগত রাতে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি এ কর্মসূচির কথা জানান। একই কারণে উত্তরাঞ্চলের জুলাই পদযাত্রার রোডম্যাপ অনুযায়ী মৌলভীবাজার জেলার দুটি পদযাত্রা সাময়িক স্থগিত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

পোস্টে সারজিস আলম হামলাটিকে বিএনপির ‘ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলা’ হিসেবে বর্ণনা করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে কড়া ভাষায় বক্তব্য দেন। তিনি লেখেন, বিএনপির ‘সন্ত্রাসী বাহিনী’ দিয়ে কত রক্ত ঝরানো, কিশোরের চোখ উপড়ে ফেলা ও মানুষের জীবন নেওয়া সম্ভব, তা তাঁরা দেখতে চান।

ঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, সারজিস আলম এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে। কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ এমপি, সারোয়ার তুষারসহ কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের নেতারাও উপস্থিত থাকবেন বলে পোস্টে উল্লেখ করা হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।