Web Analytics

বাংলাদেশ চীনের তৈরি জে-১০সিই বহুমুখী যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নিশ্চিত করেছে এবং এ জন্য প্রস্তুত করা খসড়া প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগে পাঠানো হয়েছে। প্রস্তাবিত প্যাকেজে চীনা অ্যাটাক হেলিকপ্টার, ভিআইপি পরিবহন হেলিকপ্টার ও ড্রোনও রয়েছে। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদুর রহমান বলেন, চলতি অর্থবছরে প্রয়োজনীয় বাজেট পাওয়া গেলে কেনাকাটার প্রক্রিয়া দ্রুত শেষ হবে; না হলে পরবর্তী অর্থবছরে তা নেওয়া হবে।

জে-১০সিই চীনের চেংদু জে-১০সি যুদ্ধবিমানের রপ্তানি সংস্করণ। এক ইঞ্জিনের এ বিমান আকাশযুদ্ধ, স্থল লক্ষ্যবস্তুতে হামলা, নজরদারি ও দূরপাল্লার মিশনে ব্যবহার করা যায়। এর সর্বোচ্চ গতি প্রায় মাখ ১.৮ থেকে ২ এবং এতে আধুনিক রাডারসহ বিভিন্ন আকাশ থেকে আকাশ ও আকাশ থেকে স্থল ক্ষেপণাস্ত্র বহনের সক্ষমতা রয়েছে।

কেনা হবে এমন বিমানের সংখ্যা ও মোট চুক্তিমূল্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে আগে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০টি জে-১০ কেনার প্রাথমিক পরিকল্পনার সম্ভাব্য মূল্য ছিল প্রায় ২২০ কোটি ডলার। এতে বিমান, খুচরা যন্ত্রাংশ, প্রশিক্ষণ, পরিবহন, বিমা ও অন্যান্য সরঞ্জামের ব্যয় অন্তর্ভুক্ত ছিল। উদ্যোগটি বিমানবাহিনীর আধুনিকায়ন পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।