Web Analytics

তেলের বাজারে উচ্চমূল্য বজায় রাখা এবং যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রভাব বিস্তারের লক্ষ্য নিয়ে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ লক্ষ্য করে নতুন কৌশল নিয়েছে ইরান। রয়টার্সকে দেওয়া তথ্য অনুযায়ী, ইরানের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা এ কথা জানিয়েছেন। তাঁদের একজন বলেন, প্রায় ১০ দিন আগে থেকে ইরানের বিধিনিষেধ লঙ্ঘন করছে বলে বিবেচিত জাহাজগুলোর বিরুদ্ধে ভিন্ন ও বেশি আক্রমণাত্মক পদ্ধতি প্রয়োগ শুরু করেছে তেহরান।

কর্মকর্তাদের ভাষ্য, নতুন কৌশলে হামলার ধরন ও গতি উভয় ক্ষেত্রেই পরিবর্তন আনা হয়েছে। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিশ্ববাজারে তেলের দাম কমানোর প্রচেষ্টা ব্যাহত করাও এ পরিকল্পনার উদ্দেশ্য। তাঁরা জানান, ইরানের নেতৃত্বের সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে এবং শাসনব্যবস্থার বিভিন্ন স্তরের পূর্ণ সমন্বয়ে তা বাস্তবায়ন করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন সামরিক কর্মকর্তা কৌশলগত পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর ভাষ্য, যুক্তরাষ্ট্র ইরানের রাডার সক্ষমতার বড় অংশ ধ্বংস করার পর আইআরজিসি ছোট নৌযানে নিরস্ত্র পর্যবেক্ষক মোতায়েন শুরু করেছে। তারা মার্কিন নৌবাহিনীর জাহাজসহ সম্ভাব্য লক্ষ্যবস্তু শনাক্ত করছে। স্বাধীন সূত্র বলছে, সাম্প্রতিক সময়ে বাণিজ্যিক জাহাজে হামলা যুদ্ধ শুরুর পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।