Web Analytics

বাগেরহাটের ফকিরহাট উপজেলার মানসা বাহিরদিয়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের দীর্ঘদিনের কর্মী শেখ তারেক দুধ ও পানি দিয়ে গোসল করে দল ত্যাগের ঘোষণা দিয়েছেন। শুক্রবার পবিত্র জুম্মার নামাজের আগে তিনি এই প্রতীকী গোসলের মাধ্যমে প্রায় দেড় দশকের রাজনৈতিক সম্পর্কের ইতি টানেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শেখ তারেক প্রায় ১৪ থেকে ১৫ বছর ধরে জামায়াতের ৫নং ওয়ার্ডের সক্রিয় সদস্য ছিলেন। তার এই অপ্রত্যাশিত সিদ্ধান্ত এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে।

মানসা বাহিরদিয়া ইউনিয়নের জামায়াত আমির ফরহাদ হোসেন জানান, শেখ তারেক কোনো পদধারী নেতা নন এবং হয়তো ভুল বোঝাবুঝির কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও বলেন, দলীয়ভাবে তাকে বোঝানোর চেষ্টা চলছে। তবে দল ত্যাগের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।