Web Analytics

পশ্চিমবঙ্গের পুলিশ মহাপরিদর্শক সিদ্ধ নাথ গুপ্ত জানিয়েছেন, ৪ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে সহিংসতার ঘটনায় ২০০টি এফআইআর দায়ের করা হয়েছে এবং ৪৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া আগাম সতর্কতা হিসেবে ১ হাজার ১০০ জনকে আটক করা হয়েছে। নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য সচিব, ডিজিপি এবং সিএপিএফকে ভোট-পরবর্তী সহিংসতার বিরুদ্ধে শূন্য সহনশীলতা প্রদর্শনের নির্দেশ দেওয়ার এক দিন পর এই তথ্য জানানো হয়।

ডিজিপি আরও জানান, বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে, তবে প্রটোকল অনুযায়ী তাদের প্রাপ্য নিরাপত্তা বহাল রয়েছে। প্রত্যাহার করা নিরাপত্তাকর্মীদের রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত করা হয়েছে।

তিনি সাধারণ মানুষকে আইন নিজের হাতে না নেওয়ার আহ্বান জানান এবং বলেন, অভিযোগ থাকলে পুলিশে যোগাযোগ করতে হবে। প্রয়োজনে পুলিশ নিজ উদ্যোগে মামলা করবে। নির্বাচন কমিশনের নির্দেশে ৫০০ সিএপিএফ কোম্পানি রাজ্যে মোতায়েন রয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা অবস্থান করবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।