Web Analytics

বঙ্গোপসাগরে সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ৪৭৫ প্রজাতির মাছের অবাধ প্রজনন নিশ্চিত করতে বাংলাদেশ সরকার ৫৮ দিনের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে। এই নিষেধাজ্ঞা ১৫ এপ্রিল মধ্যরাত থেকে কার্যকর হয়ে ১১ জুন পর্যন্ত বলবৎ থাকবে। এটি সব ধরনের ট্রলার ও ইঞ্জিনচালিত নৌকার জন্য প্রযোজ্য হবে।

২০১৫ সাল থেকে সরকার প্রতিবছর ৬৫ দিনের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করে আসছিল। তবে জেলেদের অভিযোগে এবং প্রতিবেশী ভারতের নিষেধাজ্ঞার সময়ের সঙ্গে সামঞ্জস্য রাখতে গত বছর থেকে সময়সীমা কমিয়ে ৫৮ দিন নির্ধারণ করা হয়। চলতি বছরও একই সময়সীমা বহাল রাখা হয়েছে।

নিষেধাজ্ঞাকালে উপকূলীয় ১৪টি জেলার ৬৭টি উপজেলা ও চট্টগ্রাম মহানগরের ৩ লাখ ১১ হাজার ৬২ জন জেলেকে প্রতি মাসে ৪০ কেজি করে চাল সহায়তা দেওয়া হবে। ২০২৫ সালের নিষেধাজ্ঞা চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী ৩,৫৮৫টি অভিযান পরিচালনা করে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে মামলা, জরিমানা ও কারাদণ্ডের ব্যবস্থা নেয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।