Web Analytics

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তৃতীয় থেকে ২০তম গ্রেডের সাত ক্যাটাগরিতে মোট ১১টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিতে রেজিস্ট্রার, অর্থ ও পরিকল্পনা বিভাগের পরিচালক, উপাচার্যের পিএস, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, গাড়িচালক ও অফিস সহায়কসহ বিভিন্ন পদে নিয়োগের কথা উল্লেখ করা হয়েছে। সর্বোচ্চ বেতন স্কেল ৫৬,৫০০–৭৪,৪০০ টাকা এবং সর্বনিম্ন ৮,২৫০–২০,০১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আবেদনকারীদের অনলাইনে প্রয়োজনীয় কাগজপত্রের স্ক্যান কপি ও আবেদন ফি জমা দিয়ে আবেদন করতে হবে। পরে প্রিন্ট কপি ও সত্যায়িত কাগজপত্র সরাসরি বা ডাকযোগে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে রেজিস্ট্রারের বরাবর পাঠাতে হবে। ১–৪ নম্বর পদের জন্য আবেদন ফি ২০০ টাকা, ৫–৬ নম্বর পদের জন্য ১০০ টাকা এবং ৭ নম্বর পদের জন্য ৫০ টাকা নির্ধারিত। ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের আবেদনকারীদের জন্য সব গ্রেডে ফি ৫০ টাকা।

অনলাইনে আবেদন করার শেষ তারিখ ২৬ মার্চ ২০২৬ এবং ডাকযোগে বা সরাসরি আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ ২ এপ্রিল ২০২৬। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।