Web Analytics

রাজধানীর শেরেবাংলা নগরে তিনটি বেজমেন্টসহ ১২তলা সরকারি অফিস ভবন নির্মাণের প্রস্তাব অনুমোদন করেছে সরকার। ১০৮ কোটি ৭০ লাখ টাকায় নির্মিতব্য এই ভবনের অনুমোদন দেওয়া হয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রস্তাবটি পর্যালোচনার পর অনুমোদন দেওয়া হয়। বৈঠকে মোট ১১টি প্রস্তাব উপস্থাপন করা হয়, যার মধ্যে বিদ্যুৎ বিভাগের একটি প্রস্তাব প্রত্যাহার করা হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, গণপূর্ত অধিদপ্তর বাস্তবায়ন করবে ‘শেরেবাংলা নগর প্রশাসনিক এলাকায় ৩টি বেজমেন্টসহ ১২তলা অফিস ভবন নির্মাণ, অভ্যন্তরীণ স্যানিটারি, পানি সরবরাহ ও বিদ্যুতায়ন কাজ’ প্রকল্পের প্যাকেজ ডব্লিউ-০২। প্রকল্পটি ২০২৩ সালের ৯ নভেম্বর একনেকে অনুমোদন পায় এবং ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। পুরো অর্থ সরকারি তহবিল থেকে ব্যয় হবে।

এছাড়া বৈঠকে টিসিবির জন্য ২ কোটি লিটার সয়াবিন তেল আমদানি, র‍্যাবের জন্য যানবাহন ক্রয়, তিন কার্গো এলএনজি আমদানি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসে অতিরিক্ত ব্যয় অনুমোদন এবং ঢাকা-ময়মনসিংহ অঞ্চলে নতুন সাব-স্টেশন নির্মাণের প্রস্তাবও অনুমোদিত হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।