Web Analytics

যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের অংশীদারত্ব ০.৪৯ শতাংশ থেকে ১ শতাংশে উন্নীত করা গেলে দেশটিতে ১০ বিলিয়ন ডলারের রপ্তানি সম্ভব বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও ব্যবসায়ী নেতারা। বুধবার রাজধানীর ঢাকা চেম্বার অডিটোরিয়ামে আয়োজিত এক কর্মশালায় এ মত তুলে ধরা হয়। কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, রপ্তানি উন্নয়ন ব্যুরো ও ব্রিটিশ হাইকমিশন।

বক্তারা বলেন, তৈরি পোশাকের ওপর দীর্ঘদিনের নির্ভরশীলতা কমিয়ে রপ্তানি পণ্যে বহুমুখীকরণ আনতে হবে। ওষুধ, খাদ্য ও হিমায়িত খাদ্য, চিংড়ি, কৃষিপণ্য, বাইসাইকেল, হালকা প্রকৌশল এবং প্লাস্টিক খাতকে সম্ভাবনাময় হিসেবে উল্লেখ করা হয়। আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ, সনদায়ন প্রক্রিয়ার আধুনিকায়ন, কমপ্লায়েন্স নিশ্চিত করা এবং শুল্ক ও অশুল্ক বাধা দূর করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

ইপিবির ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসান আরিফ জানান, ২০২৫-২৬ অর্থবছরে যুক্তরাজ্যে বাংলাদেশের রপ্তানি আয় ছিল ৪.৬৭ বিলিয়ন ডলার, যার প্রায় ৯৪ শতাংশই তৈরি পোশাক। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অর্থায়ন ও দক্ষতা উন্নয়নের আহ্বান জানানো হয়। অংশগ্রহণকারীরা সরকারি সংস্থা, বেসরকারি খাত ও উন্নয়ন সহযোগীদের মধ্যে সহযোগিতা জোরদারের কথাও বলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।