Web Analytics

চীনের ১৯ আসনের বৈদ্যুতিক বিমান সিই-২৫এ প্রথমবার পাইলট ও পরীক্ষক নিয়ে সফল পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে। শনিবার পূর্বাঞ্চলীয় শানদং প্রদেশের বিনঝৌ শহরে ১০ টন ওজনের বিমানটি দুই পাইলট ও পরীক্ষকসহ আকাশে ওড়ে। উড্ডয়নের পর এটি ১৬ মিনিট ৩৮ সেকেন্ড আকাশে ছিল এবং ৬০ দশমিক ৪ কিলোমিটার পথ অতিক্রম করে।

নির্মাতা কমার্শিয়াল এয়ারক্রাফট করপোরেশন অব চায়না বা কম্যাক জানিয়েছে, পুরো উড্ডয়ন নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে এবং বিমানের সব কার্যক্রম প্রত্যাশামতো কাজ করেছে। এটি কম্যাকের তৈরি প্রথম বৈদ্যুতিক বাণিজ্যিক বিমান। গত ২ ফেব্রুয়ারি এর প্রথম চালকবিহীন পরীক্ষামূলক উড্ডয়ন হয়; এখন পর্যন্ত বিমানটি ১৯টি চালকবিহীন পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে।

স্বল্প দূরত্বে এক শহর থেকে অন্য শহরে যাত্রী পরিবহনের জন্য বিমানটি তৈরি করা হয়েছে। এতে ১৯ জন যাত্রী ভ্রমণ করতে পারবেন, সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩০০ কিলোমিটার এবং পূর্ণ চার্জে সর্বোচ্চ ৪০০ কিলোমিটার চলতে পারবে। ডানার ওপরের বৈদ্যুতিক ফ্যান বিমানটিকে চালিত করে। কম্যাক সিএটিএল, সাংহাই জিয়াও টং বিশ্ববিদ্যালয়সহ অন্য প্রতিষ্ঠানের সঙ্গে প্রযুক্তি উন্নয়নে কাজ করেছে। বাণিজ্যিক অনুমোদনের আবেদন গৃহীত হলেও যাত্রী পরিবহন শুরুর আগে আরও পরীক্ষা প্রয়োজন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।