Web Analytics

বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের দক্ষিণ খানপুর এলাকায় বুধবার ভোরে দুর্বৃত্তরা দুইটি মৎস্যঘেরে বিষপ্রয়োগ করে মাছ নিধন করেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ক্ষতিগ্রস্ত ঘের দুটি স্থানীয় বাসিন্দা শেখ মিরানুজ্জামান ও জালাল শেখের মালিকানাধীন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিষপ্রয়োগের ফলে ঘেরে থাকা বড় গলদা, রেণু ও বিভিন্ন প্রজাতির সাদা মাছ মারা যায় এবং অবশিষ্ট মাছও পচে নষ্ট হয়ে গেছে। শেখ মিরানুজ্জামান ধারণা করছেন, এলাকায় মাদকসেবী বা সুন্দরবন থেকে স্থানচ্যুত ডাকাত চক্রের সদস্যরা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। স্থানীয়রা দ্রুত তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।

পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিএম আলমগীর হোসেন জানান, ঘটনাটি সম্পর্কে তারা অবগত এবং তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।