Web Analytics

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরানের দেওয়া শর্ত পূরণ না হলে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে না। পার্লামেন্টে দেওয়া বক্তব্যে তিনি বলেন, গত জুনে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বর্তমানে অকার্যকর হয়ে গেছে। যুক্তরাষ্ট্র সমঝোতার অধীনে নিজেদের প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত এই গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ থাকবে বলে জানান তিনি।

গালিবাফ বলেন, ইরান মধ্যস্থতাকারীদের মাধ্যমে প্রতিপক্ষের কাছে নিজেদের বার্তা ও শর্ত স্পষ্টভাবে পৌঁছে দিয়েছে। তার ভাষ্য অনুযায়ী, শত্রুপক্ষ জানে যে প্রতারণা এবং একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার পথ এখন রুদ্ধ। শর্ত পূরণ, ইরানি জাতির বৈধ অধিকার স্বীকৃতি এবং প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আলোচনার আগের অবস্থায় ফেরার কিংবা প্রণালি খোলার সুযোগ নেই বলেও তিনি উল্লেখ করেন।

এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে কাতারের মধ্যস্থতায় ওয়াশিংটনের কাছে আনুষ্ঠানিক শর্ত পাঠায় ইরান। শনিবার আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের নিরাপত্তা প্রধান মোহসেন রেজাই বলেন, সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ, জব্দ করা অর্থ ছাড় এবং নৌ অবরোধ প্রত্যাহার ইরানের শর্তের মধ্যে রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।