Web Analytics

ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল কমান্ডের প্রধান মেজর জেনারেল আলি আবদুল্লাহি যুক্তরাষ্ট্র, ইসরাইল ও তাদের মিত্রদের সতর্ক করে বলেছেন, ইরান নিয়ে কোনো ভুল সিদ্ধান্ত নিলে তার পরিণতি হবে ভয়াবহ। ২০২৬ সালের ২ জুলাই তিনি সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা উপলক্ষে দেওয়া এক বার্তায় এই হুঁশিয়ারি দেন।

আবদুল্লাহি বলেন, খামেনির নেতৃত্বে ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তির উন্নয়ন, বৈজ্ঞানিক অগ্রগতি এবং জাতীয় নিরাপত্তা জোরদারের মাধ্যমে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা অনেক শক্তিশালী হয়েছে। তিনি দাবি করেন, আধুনিক অস্ত্র থাকা সত্ত্বেও ইরানের শত্রুরা অতীতে আগ্রাসন চালিয়ে বড় ক্ষতির মুখে পড়েছে ও অপমানিত হয়েছে।

তিনি দেশবাসীকে জানাজায় ব্যাপকভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এতে জাতীয় ঐক্য বিশ্বের সামনে তুলে ধরা যাবে। পাশাপাশি তিনি জানান, ইরানের সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত এবং নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।