Web Analytics

অর্থপাচার মামলায় গ্রেপ্তারের পর হরিদাস চন্দ্র তরনী দাস ওরফে তাওহীদ ইসলামকে ময়মনসিংহ জেলা যুগ্ম দায়রা জজ (অর্থ ও ঋণ) আদালতে প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আসামি হিসেবে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে এনআই অ্যাক্টের ১৩৮ ধারায় দায়ের করা মামলায় তার এক বছরের কারাদণ্ড হয় এবং তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

বুধবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে প্রায় ৪০ জন প্রতারণার শিকার ব্যক্তি ও স্থানীয় বাসিন্দারা মানববন্ধন করে হরিদাসের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। তারা অভিযোগ করেন, চাকরি, সরকারি ঘর, সেচের পাম্প ও বিভিন্ন সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নামে হরিদাস কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। সম্প্রতি তার বিরুদ্ধে নতুন প্রতারণা ও চেক ডিজঅনার মামলাও দায়ের হয়েছে, যার মধ্যে একটিতে ১৪ লাখ টাকার নির্মাণসামগ্রী বাকি রাখার অভিযোগ রয়েছে।

এদিকে সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিট তার ব্যাংক হিসাব, এমএফএস লেনদেন ও সম্পদের বৈধতা যাচাই করছে এবং প্রায় ৯ কোটি ৩৫ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে বলে জানিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।