Web Analytics

সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিমানবন্দর সম্প্রসারণের পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। সম্ভাব্য ভবিষ্যৎ ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি কমাতে নতুন বিমানবন্দরের কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামো মাটির নিচে নির্মাণের বিষয়টি বিবেচনা করছে কর্তৃপক্ষ। এর মধ্যে জ্বালানি সংরক্ষণের ট্যাংকও থাকতে পারে।

দুবাই এয়ারপোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা পল গ্রিফিথস এক সাক্ষাৎকারে এ তথ্য জানান। তিনি বলেন, ভবিষ্যতে সম্ভাব্য হামলা মোকাবিলায় বিমানবন্দরের কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামো আরও শক্তিশালী করার প্রয়োজন হতে পারে।

নতুন বিমানবন্দরের নকশা তৈরির সময় ঝুঁকি কমানোর উপায় হিসেবে জ্বালানি ট্যাংক ভূগর্ভে রাখার বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে। গ্রিফিথসের ভাষ্য অনুযায়ী, সম্ভাব্য হামলার আশঙ্কা, তার পরিণতি এবং প্রকৃত ঝুঁকি পর্যালোচনা করেই এসব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। প্রতিবেদনে নির্মাণের সময়সূচি বা পরিকল্পনাটি চূড়ান্ত হয়েছে কি না, সে বিষয়ে তথ্য নেই।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।