Web Analytics

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনটির নেতারা তাঁকে শোষিত, বঞ্চিত ও অধিকারহারা মানুষের কণ্ঠস্বর হিসেবে উল্লেখ করেন।

সংগঠনটির আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী বলেন, ভাসানীর জীবন ও রাজনীতির মূল প্রেরণা ছিল মজলুম মানুষের পক্ষে আপসহীন অবস্থান। তিনি নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের অধিকার আদায়ের সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন এবং ক্ষমতাবান বা প্রভাবশালী মহলের স্বার্থের চেয়ে সাধারণ মানুষের অধিকারকে অগ্রাধিকার দিয়েছেন।

সদস্য সচিব মাওলানা ইনজিমামুল ইসলাম বলেন, ভাসানীর জীবন থেকে শিক্ষা নিতে হবে যে রাজনীতি মানুষের সেবা ও অধিকার প্রতিষ্ঠার মাধ্যম। তাঁর সংগ্রামী জীবন, সাহসী উচ্চারণ ও সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতা ভবিষ্যৎ প্রজন্মের অনুপ্রেরণা হয়ে থাকবে বলে বিবৃতিতে বলা হয়। নেতারা তাঁর রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর আদর্শ ধারণ করে শোষণ, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।