Web Analytics

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে তিস্তা শুকিয়ে মরুভূমিতে পরিণত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জের এনায়েতপুরে তিনি বলেন, নকশা প্রস্তুতসহ তিস্তা মহাপরিকল্পনার কাজ অনেক দূর এগিয়েছে এবং কয়েক দিনের মধ্যেই এর কাজ শুরু হবে।

গবাদিপশু আশ্রয়কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, তিস্তা নিয়ে দীর্ঘদিন আন্দোলন হয়েছে। তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী সুদূর লন্ডন থেকে ওই আন্দোলনে সম্পৃক্ত ছিলেন এবং বিএনপি ম্যান্ডেট পেলে মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। শুকনো মৌসুমে তিস্তায় শুধু ধুধু বালুচর দেখা যায় বলেও তিনি উল্লেখ করেন।

মন্ত্রী বলেন, যমুনার চরাঞ্চলে বন্যার সময় মানুষ অসহায় হয়ে পড়ে এবং জীবন ও গবাদিপশু নিয়ে বিপাকে পড়ে। এই পরিস্থিতি থেকে রক্ষা পেতে চরাঞ্চলে গবাদিপশু আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হচ্ছে, যেখানে মানুষ ও পশু উভয়েই আশ্রয় নিতে পারবে। অনুষ্ঠানে সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম, জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।