Web Analytics

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে ১৪ জন নিহত হয়েছেন বলে শুক্রবার জানিয়েছে স্পেনের বার্তা সংস্থা ইএফই। নৌকাটির সন্ধান পাওয়া যায় এল হিয়েরো দ্বীপের দক্ষিণে ৩৯ নটিক্যাল মাইল বা ৭২ কিলোমিটার দূরে। পরে সেটিকে টেনে লা এসতাকা বন্দরের দিকে নেওয়া হয়। নৌকাটিতে প্রায় ১০০ জন আরোহী ছিলেন।

এর আগে স্পেনের সামুদ্রিক উদ্ধারকারী সংস্থা জানিয়েছিল, নৌকাটিতে ৮ থেকে ১০ জনের লাশ পাওয়া গেছে। গুরুতর আহত ছয়জনকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে। পৃথক একটি নৌকায় আসা ৮৪ জন জীবিত অভিবাসী এল হিয়েরোর লা রেস্তিঙ্গা বন্দরে পৌঁছেছেন। সেখানে অভিবাসীদের জন্য একটি অভ্যর্থনাকেন্দ্র ও অস্থায়ী হাসপাতাল রয়েছে।

আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার এই পথটি বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ অভিবাসনপথ হিসেবে পরিচিত। গত অক্টোবর থেকে ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসীদের আগমন বেড়েছে এবং কর্তৃপক্ষ চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। গত ২৫ নভেম্বর এক দিনেই রেকর্ড ২ হাজার ১০০ অভিবাসী দ্বীপপুঞ্জে পৌঁছান, যাঁদের অধিকাংশ এল হিয়েরোতে আসেন। দ্বীপটির জনসংখ্যা মাত্র ১১ হাজার ৪০০।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।