Web Analytics

বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় ম্যানেজিং কমিটি এবং গভর্নিং বডির নির্বাচন দ্রুত আয়োজনের দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম। রোববার গণমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে সংগঠনটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু ও সাধারণ সম্পাদক ব্যাংকার মো. সেলিম মিয়া শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার নতুন প্রবিধানমালা দ্রুত চূড়ান্ত করার আহ্বান জানান।

নেতারা বলেন, নতুন প্রবিধানমালা চূড়ান্ত না হওয়ার অজুহাতে গত অক্টোবরের প্রথম দিকে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির নির্বাচন স্থগিতের নির্দেশ দেন। তাদের ভাষ্য, এক মাস পেরিয়ে গেলেও প্রবিধানমালা চূড়ান্ত করার দৃশ্যমান অগ্রগতি নেই। তারা অভিযোগ করেন, মেয়াদোত্তীর্ণ অ্যাডহক কমিটির বদলে নতুন কমিটি গঠন না করে আগের কমিটির মেয়াদ বাড়ানোর চেষ্টা চলছে।

বিবৃতিতে শিক্ষা প্রশাসন ও বোর্ডগুলোর নির্বাচন আয়োজনের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তোলা হয়। ফোরাম জানায়, বর্তমান সরকার আগের সরকারের মতো পরিচালনা পর্ষদে আমলাদের কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করলে, প্রবিধানমালা চূড়ান্তে বিলম্ব করলে বা আমলাদের মাধ্যমে তথাকথিত বিশেষ কমিটি গঠনের উদ্যোগ নিলে অভিভাবকেরা আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।