চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ১৭ দিন পর আবারও ভারত থেকে পাথর আমদানি শুরু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত দেড় শতাধিক ভারতীয় ট্রাক বন্দরে প্রবেশ করেছে বলে জানান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম। এলসি ভ্যালু বৃদ্ধির প্রতিবাদে ২ মে থেকে ১৮ মে পর্যন্ত টানা ১৭ দিন পাথর আমদানি বন্ধ ছিল।
মঙ্গলবার সকালে দুই দেশের আমদানি ও রফতানিকারক নেতাদের মধ্যে অনলাইন বৈঠকে প্রতি টন পাথরের শুল্কায়ন মূল্য ১৪ ডলারে সমঝোতা হয়। এর আগে প্রতি টন পাথর সর্বোচ্চ ১৩ ডলারে আমদানি করা হলেও ভারতীয় কর্তৃপক্ষ হঠাৎ এলসি ভ্যালু ১৫ ডলার নির্ধারণ করায় ব্যবসায়ীরা আমদানি বন্ধ করে দেন।
পাথর আমদানি পুনরায় শুরু হওয়ায় শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং স্থলবন্দরের কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।