Web Analytics

ফ্রান্সের বোর্দো বন্দরে নোরোভাইরাসের আশঙ্কায় বিলাসবহুল ক্রুজ জাহাজ ‘অ্যাম্বিশন’-এর ১ হাজার ৭০০-এর বেশি যাত্রী ও ক্রু সদস্যকে জাহাজের ভেতরেই অবস্থান করতে নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। মঙ্গলবার জাহাজটি বন্দরে পৌঁছায়। ফরাসি স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্যমতে, অন্তত ৫০ জনের মধ্যে ভাইরাসের উপসর্গ দেখা গেছে। পরিচালনাকারী প্রতিষ্ঠান অ্যাম্বাসেডর ক্রুজ লাইন জানিয়েছে, বর্তমানে ৪৮ জন যাত্রী ও একজন ক্রু সদস্য গ্যাস্ট্রোইনটেস্টাইনাল অসুস্থতায় ভুগছেন।

ক্রুজটি শুক্রবার উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্ট এবং শনিবার ইংল্যান্ডের লিভারপুল থেকে যাত্রা শুরু করে। লিভারপুল থেকে যাত্রী ওঠার পর অসুস্থতার সংখ্যা বাড়তে থাকে। রোববার ৯২ বছর বয়সী এক যাত্রীর মৃত্যু হয়, তবে তার মধ্যে অসুস্থতার কোনো উপসর্গ ছিল না। প্রতিষ্ঠানটি জানিয়েছে, মৃত্যুর কারণ জানতে করোনারের প্রতিবেদনের জন্য অপেক্ষা করা হচ্ছে।

যাত্রীদের সুরক্ষায় জাহাজে বাড়তি জীবাণুনাশক ব্যবহার, নির্দিষ্ট ডাইনিং ব্যবস্থা ও হাত ধোয়ার প্রচারণা চালানো হচ্ছে। বোর্দো কর্তৃপক্ষ বিশেষজ্ঞ দল পাঠিয়ে নমুনা সংগ্রহ করেছে, যা বোর্দো ইউনিভার্সিটি হাসপাতালে পরীক্ষাধীন। ফলাফল না আসা পর্যন্ত সবাইকে জাহাজেই থাকতে বলা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।