Web Analytics

আবাসন সংকট নিরসন, ক্যান্টিনে ভর্তুকি, স্যানিটেশন ও সুপেয় পানির ব্যবস্থা সহ পাঁচ দফা দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাকা কলেজ শাখা রোববার বিকেলে কলেজের বকুলতলায় ছাত্র সমাবেশ আয়োজন করে। সংগঠনের সাধারণ সম্পাদক মশিউর রহমানের সঞ্চালনায় সমাবেশে সভাপতি নাহিয়ান রেহমান রাহাত, দপ্তর সম্পাদক আবু বকরসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, প্রশাসন দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের আবাসন, পরিবহন, খাবার ও চিকিৎসা সংকট সমাধানে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। তারা বলেন, এসব সমস্যা শিক্ষার প্রতি রাষ্ট্রের অবহেলার প্রতিফলন এবং পর্যাপ্ত বাজেট বরাদ্দের অভাবের ফল।

সংগঠনটির পক্ষ থেকে পাঁচ দফা দাবি জানানো হয়—বহুতল হল নির্মাণের মাধ্যমে আবাসন সংকট নিরসন, ক্যান্টিনে খাবারের দাম কমানো ও মান উন্নয়ন, পরিবহন রুট বৃদ্ধি, সার্বক্ষণিক চিকিৎসক নিয়োগ এবং সব বিভাগে মানসম্মত স্যানিটেশন ও সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করা।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।