Web Analytics

জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করেছেন, নির্বাচনের আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাকস্বাধীনতা নিশ্চিত করার কথা বললেও এখন কথা বললেই আটক করা হচ্ছে। শনিবার রাতে রংপুর জিলা স্কুল মাঠে ১১ দলীয় ঐক্যের ঢাকা-টু-রংপুর লংমার্চের সমাপনী সমাবেশে তিনি এ কথা বলেন। তিনি তারেক রহমানকে বাকস্বাধীনতা নিয়ে কথিত ‘নাটক’ বন্ধ করার আহ্বান জানান।

সারজিস আলম ফ্যামিলি কার্ড ছাপাতে ২৫০ কোটি টাকা লুটপাটের অভিযোগও করেন। ভবিষ্যতে জনগণের সঙ্গে প্রতারণা হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে তিনি ওসমান হাদির স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠার কথা বলেন। তিস্তা মহাপরিকল্পনা দীর্ঘদিন আলোচিত হলেও বাস্তবে এর অগ্রগতি দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, রংপুর বিভাগ দিন দিন বৈষম্যের শিকার হচ্ছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অবকাঠামো ও চিকিৎসাসেবা নিয়েও ক্ষোভ জানান সারজিস। তিনি বলেন, পঞ্চগড় থেকে গাইবান্ধা পর্যন্ত আট জেলার মানুষের নির্ভরতা এ হাসপাতালের ওপর, অথচ প্রতিদিন তিন হাজারের বেশি রোগী ভর্তি থাকলেও সিট মাত্র ৬০০টি। তিনি রংপুরের বিশ্ববিদ্যালয়গুলোর উন্নয়ন এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান। সনদ বাস্তবায়ন না হলে বিএনপিকে মানুষ নাফরমান পার্টি বলবে বলেও তিনি মন্তব্য করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।