Web Analytics

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ বলেছেন, তেহরান কোনো অস্থায়ী যুদ্ধবিরতি মেনে নেবে না এবং তাদের লক্ষ্য হলো পুরো অঞ্চলে যুদ্ধের অবসান ঘটানো। আন্টালিয়া ডিপ্লোমেসি ফোরামের সাইডলাইনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, কোনো যুদ্ধবিরতি হলে তা অবশ্যই লেবানন থেকে লোহিত সাগর পর্যন্ত সব সংঘাতপূর্ণ অঞ্চলকে অন্তর্ভুক্ত করতে হবে। এটি ইরানের জন্য একটি ‘রেড লাইন’। খাতিবজাদেহ আরও বলেন, এই সংঘাত এখন একবারেই শেষ হওয়া উচিত। হরমুজ প্রণালি প্রসঙ্গে তিনি জানান, এটি ঐতিহাসিকভাবে সব দেশের জন্য উন্মুক্ত, যদিও এটি ইরানের আঞ্চলিক পানিসীমার মধ্যে অবস্থিত।

তিনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে এ অঞ্চলে অস্থিরতা সৃষ্টির জন্য দায়ী করেন এবং বলেন, তাদের কর্মকাণ্ড বৈশ্বিক বাণিজ্য ও বৃহত্তর অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।