Web Analytics

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৫২ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু নিয়ে মোট ৩৯ হাজার ৫৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মৃত্যু হয়েছে ১১১ জনের।

সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ১০১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৩৫ জন এবং ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে ২২৭ জন ভর্তি হয়েছেন। বিভাগগুলোর মধ্যে খুলনায় ২৪৭ জন, চট্টগ্রামে ১৯৪ জন, বরিশালে ১১৯ জন, রাজশাহীতে ১০৯ জন, ময়মনসিংহে ৮৭ জন, রংপুরে ২৭ জন ও সিলেটে ছয়জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগস্টে ডেঙ্গুতে ৪৩ জনের মৃত্যু হয়েছে; জুলাইয়ে ৩৬ জন এবং জুনে ১৩ জন মারা গেছেন। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুইজন করে, মে মাসে একজন এবং সেপ্টেম্বরে এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। এ বছর হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ৩৬ হাজার ৪৬৭ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৯৫৪ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।