Web Analytics

গত মাসে ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ১১৯ জনে পৌঁছেছে। শনিবার প্রকাশিত সরকারি সর্বশেষ হিসাবে এ তথ্য জানানো হয়েছে। ২৪ জুন সংঘটিত ভূমিকম্প দুটি রাজধানী কারাকাস-সংলগ্ন উপকূলীয় রাজ্য লা গুয়াইরায় ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটায়। আহতের সংখ্যা অপরিবর্তিত রয়েছে ১৬ হাজার ৭৪০ জনে।

ভেনেজুয়েলার পার্লামেন্টের সভাপতি হোর্হে রদ্রিগেজ টেলিগ্রামে এ তথ্য নিশ্চিত করেছেন। লা গুয়াইরায় ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে এখনো মরদেহ উদ্ধারের কাজ চলছে। হাজারো মানুষ গৃহহীন হয়ে পড়েছেন এবং অনেকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।

তবে কতজন এখনো নিখোঁজ রয়েছেন, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক হিসাব প্রকাশ করেনি কর্তৃপক্ষ, ফলে ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র এখনো স্পষ্ট নয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।