Web Analytics

ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে শনিবার প্রথমবারের মতো বিক্ষোভ করেছে তরুণদের গঠিত ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। বিক্ষোভে অংশগ্রহণকারীরা ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দেন, যা দেশজুড়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্র থেকে আসা ৩০ বছর বয়সী রাজনৈতিক কৌশলবিদ ও বোস্টন ইউনিভার্সিটির শিক্ষার্থী অভিজিৎ দিপকে এই আন্দোলনের নেতৃত্ব দেন। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত বেকার তরুণদের ‘পরজীবী’ ও ‘তেলাপোকা’ বলে মন্তব্য করার পর ১৬ মে সামাজিক যোগাযোগমাধ্যমে এই আন্দোলনের সূচনা হয়।

বিক্ষোভে অংশ নেওয়া তরুণরা তেলাপোকার মুখোশ, বই ও ফুল হাতে নিয়ে অংশ নেন। বিজেপি নেতারা এই স্লোগান ও বিক্ষোভকে উস্কানিমূলক বলে মন্তব্য করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু অভিযোগ করেন, সিজেপির অনুসারীদের বড় অংশ পাকিস্তান ও ভারতবিরোধী গোষ্ঠী থেকে এসেছে, যা অভিজিৎ দিপকে অস্বীকার করেন। বিজেপি কর্মীরা বিক্ষোভে অনুপ্রবেশের চেষ্টা করলে কয়েকজনকে আটক করে দিল্লি পুলিশ।

বিশ্লেষকরা মনে করছেন, অনলাইন জনপ্রিয়তা থাকা সত্ত্বেও সিজেপির মাঠপর্যায়ে প্রভাব সীমিত। তবে এই আন্দোলন ভারতের তরুণ সমাজে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।