Web Analytics

কক্সবাজারের উখিয়ার টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০ জনের মধ্যে তিনজনের পরিবারের সন্ধান এখনও পায়নি পুলিশ। ঘটনার ২৪ ঘণ্টার বেশি সময় পরও তাঁদের পরিচয় নিশ্চিত করা যায়নি, কারণ মরদেহগুলো এতটাই পুড়ে গেছে যে দেখে শনাক্ত করা কঠিন। রোববার এ তথ্য জানান কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান।

নিহত অন্য সাতজনের পরিবারের সঙ্গে যোগাযোগের পর পরিচয় নিশ্চিত করতে তাঁদের ডিএনএ নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। স্বজনেরা প্রাথমিকভাবে সাতজনকে শনাক্ত করলেও পরীক্ষার ফল পাওয়ার পরই মরদেহ সংশ্লিষ্ট পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে সব মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বাকি তিনজনের স্বজনেরা যোগাযোগ করলে তাঁদের ক্ষেত্রেও ডিএনএ পরীক্ষার একই প্রক্রিয়া অনুসরণ করা হবে। প্রাণহানির ঘটনায় রিসোর্টের মালিকসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং আটক ব্যবস্থাপক জাহিদুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শনিবার সকালের আগুনে নিহতদের অধিকাংশই পর্যটক বলে প্রাথমিক তথ্য রয়েছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনও নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস ও পুলিশ; তদন্ত চলছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।