Web Analytics

ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলকে দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার নিয়োগ পাওয়ার পর তিনি বলেন, কারও ন্যায়বিচারে বাধা দেবেন না। দুপুরে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে তাঁর নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

রুহুল কুদ্দুস কাজল সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে দীর্ঘ অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি তিনবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচিত সম্পাদক ছিলেন এবং বার কাউন্সিলের সদস্য ও নির্বাহী কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ১৯৯৫ সালে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে আইনজীবী হিসেবে পেশাজীবন শুরু করে পরবর্তীতে সুপ্রিম কোর্ট ও আপিল বিভাগে প্র্যাকটিসের অনুমতি পান।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব লন্ডন ও সিটি ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেন এবং লিংকনস ইন থেকে ব্যারিস্টার এট ল’ সনদ লাভ করেন। ব্যারিস্টার কাজল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবেও রাজনীতিতে সক্রিয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।