ইরান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া হুমকি প্রত্যাখ্যান করেছে, যেখানে তিনি ৪৮ ঘণ্টার মধ্যে শান্তিচুক্তিতে রাজি না হলে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংসের কথা বলেন। ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করে হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ইরানকে সোমবার পর্যন্ত সময় দেন এবং সতর্ক করেন যে সময় শেষ হলে ইরানে ‘নরক’ নেমে আসবে।
এর জবাবে ইরানের কেন্দ্রীয় সামরিক সদর দপ্তর খাতাম আল-আম্বিয়া এক বিবৃতিতে ট্রাম্পের হুমকি প্রত্যাখ্যান করে। জেনারেল আলী আবদুল্লাহি আলীআবাদি বলেন, মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্য ‘অসহায়, দিশেহারা, ভারসাম্যহীন ও বিবেচনাহীন’। তিনি আরও সতর্ক করে বলেন, এই বার্তার অর্থ হলো যুক্তরাষ্ট্রের জন্য ‘দোজখের দরজা খুলে যাবে’।
ঘটনাটি হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। উভয় পক্ষের পাল্টা হুমকিতে পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।