Web Analytics

সড়কে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও পুলিশের গাড়িতে হামলাসহ ধারাবাহিক নাশকতার ঘটনায় প্রকৃত অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির। গত তিন দিনের ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের মর্নিং মিটিংয়ে মাঠপর্যায়ের কর্মকর্তাদের তিনি এই নির্দেশনা দেন।

তবে অপরাধী ধরার নামে কোনো নিরীহ মানুষকে হয়রানি করা বা শুধু সন্দেহের ভিত্তিতে কাউকে আটক না করতেও নির্দেশ দিয়েছেন আইজিপি। পুলিশ কর্মকর্তাদের মতে, নির্দিষ্ট তথ্য, অপরাধে সম্পৃক্ততা ও তদন্তের ভিত্তিতে গ্রেপ্তার নিশ্চিত করতে বলা হয়েছে। বৈঠকে অতিরিক্ত আইজিপিরা উপস্থিত ছিলেন এবং ৬৪ জেলার পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজি ও মহানগর পুলিশ কমিশনাররা অনলাইনে যুক্ত ছিলেন।

পুলিশ সদর দপ্তর ও ডিএমপি সূত্রে জানা গেছে, তিন দিনে ১১ জেলায় অন্তত ২২টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে এবং ঢাকা ও ছয় জেলায় ২৮ স্থানে ককটেল বিস্ফোরণ ঘটেছে। রাজধানীতে বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় গত ২৪ ঘণ্টায় ৩৩ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। নাশকতার পরিকল্পনাকারী, অর্থদাতা ও হামলাকারীদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা এবং ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।