Web Analytics

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আবাসিক গ্রাহকদের জন্য ৭৫ ইউনিট পর্যন্ত (লাইফলাইন) বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার করেছে। বৃহস্পতিবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রান্তিক গ্রাহকদের ভোগান্তি বিবেচনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে বিদ্যুৎ বিভাগ বিইআরসিকে পুনর্নির্ধারিত ট্যারিফ পুনর্বিবেচনার অনুরোধ জানায়। বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোর প্রস্তাবের ভিত্তিতে বিইআরসি গত ২০ ও ২১ মে গণশুনানি করে এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ অনুযায়ী পাইকারি, সঞ্চালন ও খুচরা মূল্যহার পুনর্নির্ধারণ করে। তবে ওই ট্যারিফে প্রান্তিক গ্রাহকদের জন্য বিপিডিবির প্রস্তাব প্রতিফলিত হয়নি, যা বিদ্যুৎ বিভাগের নজরে আসে।

বিদ্যুৎ বিভাগ মনে করে, এই বাড়তি দাম নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে এবং সরকারের নীতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। ফলে বিইআরসি বিদ্যুৎ বিভাগের অনুরোধে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের আগের দাম বহাল রাখার সিদ্ধান্ত নেয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।