Web Analytics

যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বাহরাইনে অনুষ্ঠিত আঞ্চলিক নিরাপত্তা সংলাপকে প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেন, হরমুজ প্রণালি মার্কিন বাহিনীর নয়, ইরানের নিয়ন্ত্রণে। তিনি মন্তব্য করেন, যুক্তরাষ্ট্রের সামরিক ছত্রছায়ায় মধ্যপ্রাচ্যে নিরাপত্তা প্রতিষ্ঠা সম্ভব নয়। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ১২টি দেশের প্রতিনিধিরা প্রণালি নিয়ে আলোচনা করেছেন।

গারিবাবাদি সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, হরমুজের সংজ্ঞা ইরানের নিয়ন্ত্রণে, সেন্টকমের অধীনে নয়। তিনি বলেন, বাহরাইনের সামরিক শীর্ষ সম্মেলন পারস্য উপসাগরে আইনি শৃঙ্খলা ও নিরাপত্তা প্রতিষ্ঠা করতে পারবে না। তার মতে, এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে হলে হস্তক্ষেপ বন্ধ, মার্কিন সেনা প্রত্যাহার, দেশগুলোর সার্বভৌমত্বের প্রতি সম্মান এবং নতুন ভূরাজনৈতিক বাস্তবতা মেনে নিতে হবে।

তার এই মন্তব্য আসে এমন সময়ে, যখন যুক্তরাষ্ট্র জানায় যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, লেবানন ও সিরিয়াসহ ১২টি দেশের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা বাহরাইনে বৈঠক করে প্রণালির মাধ্যমে বাণিজ্যের অবাধ প্রবাহের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।