Web Analytics

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পার্সোনাল সেক্রেটারি (পিএস) পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার মো. আব্দুস সালামের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক মো. বুলবুল আহমেদ পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন, তবে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করে এবং আসামির জামিন আবেদন নামঞ্জুর করেন।

মামলার তথ্য অনুযায়ী, সালাম দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রীর পিএস পরিচয় ব্যবহার করে অবৈধ আর্থিক লেনদেন ও সরকারি-বেসরকারি দপ্তরে নিয়োগ বাণিজ্যসহ নানা প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। সরকারের বিভিন্ন পর্যায়ে অভিযোগ পৌঁছালে তদন্ত শুরু হয়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গোয়েন্দা বাহিনী ভোরে আগারগাঁও এলাকায় তার বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তার প্রতারণামূলক কর্মকাণ্ডের পরিধি ও সহযোগীদের শনাক্তের চেষ্টা করা হবে বলে মামলার কার্যক্রমে উল্লেখ করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।